Skip to main content

Posts

Showing posts from October, 2022

অক্টোবরের ২৮ তারিখ

অক্টোবরের আটাশ তারিখ দু-হাজার ছয় পল্টন থেকে বাংলাদেশ হায়েনার হত্যামঞ্চ; দর্শক ট্যাক্সের টাকায় সংসার চালানো পুলিশ অন্যপাশে নদীর স্রোত বদলে দেওয়া শপথের জানবাজ খোদাভীরু কর্মীরা। দুর্দান্ত-প্রতাপে স্বাধীনতার বুলি আওড়ানো খুনের নেশায় মত্য আওয়ামী,১৪ দলীয় দস্যুদের আগমন,হুংকার লম্ফঝম্প; আগ্নেয়াস্ত্র,হাতবোমা, লগি-বৈঠাসহ নারকীয় কায়দায়, নিরস্ত্র রাজনৈতিক সমাবেশে বর্বর হামলা; উহুদের প্রান্তের যেন প্রত্যাগমন আওয়ামী, ১৪ দলের হাজার হাজার অস্ত্রধারী দস্যুর বিপরীতে ঘুটিকয়েক নিরস্ত্র জানবাজ কর্মী। পল্টন যেন ধৈর্যের অগ্নিপরীক্ষা আত্মনির্ভরশীলতা, সুশৃঙ্খলতা আর জ্বালিয়ে নেওয়া ঈমান লগি-বৈঠা,বন্দুক-চাপাতি বিপরীতে মানবঢাল, ইট-পাটকেল কী রোমাঞ্চকর, অদ্ভুত শিহরণ! এই যেন আরেক বদর সারাদেশে ১৪ শহীদ,বদরের মত অক্টোবরের ২৮ তারিখ বেদনা ও বিজয়ের মহাকাব্য হায়েনার লগি-বৈঠায় রক্তাক্ত শহীদের হাসি চির অম্লান। [আজ সেই রক্তাক্ত ২৮ অক্টোবর। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দিন। ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে আওয়ামীলীগ ও ১৪ দলীয় জোট তরতাজা ১৪ জন মানুষকে পিটিয়ে নৃশ...

প্রিয় আবরার ফাহাদ

Justice for Abrar প্রিয় আবরার তুমি আসবেনা নিঃশব্দে চলে গেলে রবের রাহে, মুখরিত করে হায়েনা ঘেরা বাংলাদেশ; প্রিয় আবরার ফাহাদ, তুমি আসবেনা লুট হয়ে যাবে পতাকা,সার্বভৌমত্ব,শাপলার ফুল সারমেয়রা চেতনার নামে রোজ এদেশ,মাটি,মানুষ, নদী ও সবুজ ধানক্ষেত নিলামে তোলবে ক্ষমতার দামে। তবু তুমি আসবেনা প্রিয় আবরার তুমি আসবেনা তবুও তোমার নামে কবিতা লেখা হবে তবুও তুমি বেঁচে থাকবে হাজার বিস্মৃতির আড়ালে প্রিয় আবরার তুমি আসবেনা জন্ম-মৃত্যুর তটরেখা পেরিয়ে তবু, তোমার মত লাখো 'আবরার'  জান দেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চেয়ে দ্যাখো হাজার তরুন আজ এই শহীদি মিছিলে। প্রিয় 'আবরার ফাহাদ' তুমি আসবেনা। |প্রিয় আবরার ফাহাদ| [শহীদ আবরার ফাহাদ দিবসে,ভারতীয় আগ্রাসনের দোসর সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগের সহযোগী সংগঠন জঙ্গী ছাত্রলীগের হাতে শহীদ আবরার ফাহাদের স্মরণে]