ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের আগমন ঘটে মুহাম্মদ (সা.)-এর জীবদ্দশায়। রাসূলের মক্কি যুগেই। সাহাবিও ছিলেন এই ভূখণ্ডে। তাঁর নাম হজরত তাজউদ্দিন (রা.)। ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলিম এবং সাহাবি বর্তমান কেরালা অঞ্চলের পেরুমাল রাজ্যের শেষ রাজা 'চেরামান ভারমা পেরুমাল' বা এই তাজউদ্দিন (রা.)। তিনি রাসূলুল্লাহ (সা.)-এর মুজেজা চন্দ্র দ্বি-খণ্ডিত হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন এবং নবির ব্যাপারে আরব বণিকদের কাছ থেকে জানতে পেরে ইসলাম কবুল করেন। শুধু ইসলাম গ্রহণ নয়; রাসূলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় এই উপমহাদেশে মসজিদও নির্মিত হয়। কেরালা রাজ্যে ভারতের সবচেয়ে প্রাচীন 'চেরামান জুম্মা মসজিদ' নির্মিত হয় ৬২৯ খ্রিষ্টাব্দে। রাসূলুল্লাহ (সা.)-এর ওফাত হয় ৬৩২ খ্রিষ্টাব্দে। ভারতের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম THE TIMES OF INDIA লিখছে- "This masjid is believed to be established in 629 AD"অর্থাৎ চেরামান জুম্মা মসজিদটি ৬২৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। Cheraman Perumal, the king of Kodungallur, once had an unusual dream of the moon splitting into two. He shared this with traders fr...