Skip to main content

অক্টোবরের ২৮ তারিখ

অক্টোবরের আটাশ তারিখ দু-হাজার ছয়
পল্টন থেকে বাংলাদেশ হায়েনার হত্যামঞ্চ;
দর্শক ট্যাক্সের টাকায় সংসার চালানো পুলিশ
অন্যপাশে নদীর স্রোত বদলে দেওয়া শপথের
জানবাজ খোদাভীরু কর্মীরা।

দুর্দান্ত-প্রতাপে স্বাধীনতার বুলি আওড়ানো
খুনের নেশায় মত্য আওয়ামী,১৪ দলীয় দস্যুদের
আগমন,হুংকার লম্ফঝম্প;
আগ্নেয়াস্ত্র,হাতবোমা, লগি-বৈঠাসহ নারকীয় কায়দায়,
নিরস্ত্র রাজনৈতিক সমাবেশে বর্বর হামলা;

উহুদের প্রান্তের যেন প্রত্যাগমন
আওয়ামী, ১৪ দলের হাজার হাজার
অস্ত্রধারী দস্যুর বিপরীতে ঘুটিকয়েক
নিরস্ত্র জানবাজ কর্মী।

পল্টন যেন ধৈর্যের অগ্নিপরীক্ষা
আত্মনির্ভরশীলতা, সুশৃঙ্খলতা
আর জ্বালিয়ে নেওয়া ঈমান

লগি-বৈঠা,বন্দুক-চাপাতি
বিপরীতে মানবঢাল, ইট-পাটকেল
কী রোমাঞ্চকর, অদ্ভুত শিহরণ!

এই যেন আরেক বদর
সারাদেশে ১৪ শহীদ,বদরের মত
অক্টোবরের ২৮ তারিখ
বেদনা ও বিজয়ের মহাকাব্য
হায়েনার লগি-বৈঠায় রক্তাক্ত শহীদের হাসি চির অম্লান।


[আজ সেই রক্তাক্ত ২৮ অক্টোবর। লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দিন। ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে আওয়ামীলীগ ও ১৪ দলীয় জোট তরতাজা ১৪ জন মানুষকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাসে মেতে উঠে। ]

Comments

Popular posts from this blog

পাকিস্তানে জামায়াত-ই-ইসলামী: বিপ্লবী আন্দোলন থেকে নির্বাচনী রাজনীতির গোলকধাঁধা

পাকিস্তানে জামায়াত-ই-ইসলামী: বিপ্লবী আন্দোলন থেকে নির্বাচনী রাজনীতির গোলকধাঁধা

ইবনে খালদুন: রাজদরবার থেকে সভ্যতার অন্তর্গত সূত্রের সন্ধানে

ইতিহাসের কিছু মানুষ কেবল একটি যুগের প্রতিনিধি নন। তাঁরা তাঁদের সময়কে পেরিয়ে ভবিষ্যতের সঙ্গে কথা বলেন। ইবনে খালদুন ছিলেন তেমনই একজন। তিনি রাজা ছিলেন না, কোনো সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন না। ছিলেন না যুদ্ধজয়ী সেনাপতি। তাঁর হাতে ছিল না কোনো বিশাল বাহিনী। অথচ রাজদরবার, যুদ্ধ, বিদ্রোহ, ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাসন, কারাবাস এবং সভ্যতার উত্থান-পতন তাঁকে এমন একটি শিক্ষা দিয়েছিল, যা কোনো পাঠশালায় একা বসে অর্জন করা সম্ভব ছিল না। তিনি মানুষকে দেখেছিলেন ক্ষমতার খুব কাছে থেকে। দেখেছিলেন কীভাবে একটি রাষ্ট্র শক্তিশালী হয়। কীভাবে সম্পদ জমা হয়। কীভাবে করের বোঝা বাড়তে বাড়তে অর্থনীতিকে দুর্বল করে। কীভাবে বিলাসিতা একটি বিজয়ী জাতির চরিত্র বদলে দেয়। আর কীভাবে যে জনগোষ্ঠী একসময় সাম্রাজ্য গড়ে, কয়েক প্রজন্ম পর তারাই সেই সাম্রাজ্যের ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে। এই দীর্ঘ পর্যবেক্ষণের ফল ছিল একটি গ্রন্থ। আল-মুকাদ্দিমা। আর সেই গ্রন্থের লেখক আবু যায়দ আবদুর রহমান ইবনে খালদুন। আজ তাঁকে সমাজবিজ্ঞানের অগ্রদূত, ইতিহাসচিন্তার এক বিপ্লবী নাম এবং অর্থনৈতিক চিন্তার প্রাথমিক পথিকৃৎ হি...

মাঝে মাঝে

মাঝে মাঝে মনে হয় আমি কোন সীমান্ত সৈনিক কাঁটাতারের বেড়াজাল ছেঁড়া শত্রুর অপেক্ষামান মাঝে মাঝে মনে হয় আমি কোন লাইটহাউজ সুউচ্চ মিনার হতে পথহারা নাবিকের আশারআলো; মাঝে মাঝে মনে হয় আমি কোন ক্রনোমিটার বিচ্ছেদের প্রহর শেষে ফিরে আসার সুচতুর অনুমান। মাঝে মাঝে মনে হয় আমি কোন পুরনো বই, ধুলোমলিন পড়ে রই টেবিলের এককোণে মাঝে মাঝে মনে হয় আমি কোন কবিতার খাতা ভুল ব্যাকরণে লেখা তাই পড়েনি কেউ; মাঝে মাঝে মনে হয় আমি কোন বৃষ্টি ভেজা রংধনু এক আকাশ মন খারাপ শেষে কারো মন ভালো। মাঝে মাঝে মনে হয় আমি কোন অভিযোগকারী আকাশ পানে চেয়ে রবকে বলি রোজ ভুলতে চাই যন্ত্রনাদের