Skip to main content

প্রিয় আবরার ফাহাদ

প্রিয় আবরার 
তুমি আসবেনা
নিঃশব্দে চলে গেলে রবের রাহে,
মুখরিত করে হায়েনা ঘেরা বাংলাদেশ;

প্রিয় আবরার ফাহাদ,
তুমি আসবেনা
লুট হয়ে যাবে পতাকা,সার্বভৌমত্ব,শাপলার ফুল
সারমেয়রা চেতনার নামে
রোজ এদেশ,মাটি,মানুষ, নদী ও সবুজ ধানক্ষেত
নিলামে তোলবে ক্ষমতার দামে।
তবু তুমি আসবেনা

প্রিয় আবরার
তুমি আসবেনা
তবুও তোমার নামে কবিতা লেখা হবে
তবুও তুমি বেঁচে থাকবে হাজার বিস্মৃতির আড়ালে

প্রিয় আবরার
তুমি আসবেনা
জন্ম-মৃত্যুর তটরেখা পেরিয়ে
তবু,
তোমার মত লাখো 'আবরার'  জান দেবে
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চেয়ে দ্যাখো হাজার তরুন আজ এই শহীদি মিছিলে।

প্রিয় 'আবরার ফাহাদ'
তুমি আসবেনা।

|প্রিয় আবরার ফাহাদ|
[শহীদ আবরার ফাহাদ দিবসে,ভারতীয় আগ্রাসনের দোসর সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগের সহযোগী সংগঠন জঙ্গী ছাত্রলীগের হাতে শহীদ আবরার ফাহাদের স্মরণে]

Comments

Popular posts from this blog

পাকিস্তানে জামায়াত-ই-ইসলামী: বিপ্লবী আন্দোলন থেকে নির্বাচনী রাজনীতির গোলকধাঁধা

পাকিস্তানে জামায়াত-ই-ইসলামী: বিপ্লবী আন্দোলন থেকে নির্বাচনী রাজনীতির গোলকধাঁধা

ইবনে খালদুন: রাজদরবার থেকে সভ্যতার অন্তর্গত সূত্রের সন্ধানে

ইতিহাসের কিছু মানুষ কেবল একটি যুগের প্রতিনিধি নন। তাঁরা তাঁদের সময়কে পেরিয়ে ভবিষ্যতের সঙ্গে কথা বলেন। ইবনে খালদুন ছিলেন তেমনই একজন। তিনি রাজা ছিলেন না, কোনো সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন না। ছিলেন না যুদ্ধজয়ী সেনাপতি। তাঁর হাতে ছিল না কোনো বিশাল বাহিনী। অথচ রাজদরবার, যুদ্ধ, বিদ্রোহ, ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাসন, কারাবাস এবং সভ্যতার উত্থান-পতন তাঁকে এমন একটি শিক্ষা দিয়েছিল, যা কোনো পাঠশালায় একা বসে অর্জন করা সম্ভব ছিল না। তিনি মানুষকে দেখেছিলেন ক্ষমতার খুব কাছে থেকে। দেখেছিলেন কীভাবে একটি রাষ্ট্র শক্তিশালী হয়। কীভাবে সম্পদ জমা হয়। কীভাবে করের বোঝা বাড়তে বাড়তে অর্থনীতিকে দুর্বল করে। কীভাবে বিলাসিতা একটি বিজয়ী জাতির চরিত্র বদলে দেয়। আর কীভাবে যে জনগোষ্ঠী একসময় সাম্রাজ্য গড়ে, কয়েক প্রজন্ম পর তারাই সেই সাম্রাজ্যের ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে। এই দীর্ঘ পর্যবেক্ষণের ফল ছিল একটি গ্রন্থ। আল-মুকাদ্দিমা। আর সেই গ্রন্থের লেখক আবু যায়দ আবদুর রহমান ইবনে খালদুন। আজ তাঁকে সমাজবিজ্ঞানের অগ্রদূত, ইতিহাসচিন্তার এক বিপ্লবী নাম এবং অর্থনৈতিক চিন্তার প্রাথমিক পথিকৃৎ হি...

মাঝে মাঝে

মাঝে মাঝে মনে হয় আমি কোন সীমান্ত সৈনিক কাঁটাতারের বেড়াজাল ছেঁড়া শত্রুর অপেক্ষামান মাঝে মাঝে মনে হয় আমি কোন লাইটহাউজ সুউচ্চ মিনার হতে পথহারা নাবিকের আশারআলো; মাঝে মাঝে মনে হয় আমি কোন ক্রনোমিটার বিচ্ছেদের প্রহর শেষে ফিরে আসার সুচতুর অনুমান। মাঝে মাঝে মনে হয় আমি কোন পুরনো বই, ধুলোমলিন পড়ে রই টেবিলের এককোণে মাঝে মাঝে মনে হয় আমি কোন কবিতার খাতা ভুল ব্যাকরণে লেখা তাই পড়েনি কেউ; মাঝে মাঝে মনে হয় আমি কোন বৃষ্টি ভেজা রংধনু এক আকাশ মন খারাপ শেষে কারো মন ভালো। মাঝে মাঝে মনে হয় আমি কোন অভিযোগকারী আকাশ পানে চেয়ে রবকে বলি রোজ ভুলতে চাই যন্ত্রনাদের